Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে হেফাজতের  বিক্ষোভ মিছিল

Bangla FMbyBangla FM
১২:২৭ pm ২১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহ আলম জাহাঙ্গীর ,কুমিল্লা প্রতিনিধি  :

দখলদার ইসরাইলী আগ্রাসন ও বর্বর হামলার   বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার কেন্দ্রীয় বড় মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

সমাবেশে বক্তরা বলেন, ‘পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নিরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।’

মাও. আব্দুর রহমান এর সঞ্চালনায় সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাও: গাজী ইয়াকুব উসমানী,  মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারন সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাও. আশরাফুল ইসলাম, মাও: মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাও: দিদার এলাহী প্রমুখ।

Tags: ইসরাইলী আগ্রাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেকৃবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রকল্প পরিচালককে হত্যার হুমকির অভিযোগ
  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কুলাউড়ায় পরকীয়া বিরোধে যুবককে পিটিয়ে হত্যা
  • কমলগঞ্জে নারী অপহরণ চেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম