Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বানিয়াচংয়ে কুশিয়ারা নদীতে পানিশূন্যতা: সেচ সংকটে ইরি-বোরো ফসল বিপর্যয়ের আশঙ্কা

Bangla FMbyBangla FM
১২:৪০ pm ২০, মার্চ ২০২৫
in কৃষি
A A
0

কামরুল হাসান কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ

 হবিগঞ্জের বানিয়াচংয়ে কুশিয়ারা নদীর পানি শূন্যতায় সেচের অভাবে ইরি- বোরো ফসলের আশংকা দেখা দিয়েছে। এক কালের খরস্রোতা নদী কুশিয়ারা এখন দিগন্ত বিস্তৃত খোলা মাঠ ও নদীতে পানির অভাবে শুকিয়ে এখন চৌচির হয়ে গেছে। এক দিকে বৃষ্টি নেই অপর দিকে ভূর্গস্তে পানি নেই। ফলে চলতি ইরি বোরো মৌসুমে উপজেলার এতে  কাগাপাশা ইউনিয়নের চাষিরা পানির অভাবে সেচ দিতে পারছে না  কয়েক হাজার একর জমিতে।সরেজমিন দেখা যায়,কাগাপাশা হাওরের মধ্য দিয়ে   বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা কুশিয়ারা নদীর গতিপথটি শুকিয়ে যায়।

দীর্ঘ দিন ধরে  নদীটি খনন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। একই সাথে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। নদীতে পানি না থাকায় সংকটে পড়েছেন চাষিরা।চলতি ইরি মৌসুমে পানির অভাবে কাগাপাশা ইউপি কুশিয়ারা, বুরাজুর এবং সুটকি নদীর দুই পাড়ের কৃষকদের  জমিতে সেচ দিতে পারছেন না। এতে আগাম মৌসুমে ইরিবোরো সফল কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিজ্ঞদের অভিমত জানিয়েছেন। অথচ বর্ষা মৌসুমে এ হাওর  এলাকাটি বছরের ছয় মাস পানির নিচে থাকে। একমাত্র ইরি ধান আবাদ করে চাষিরা সারা বছরের জীবিকা নির্বাহ করেন। দারিদ্র কৃষকগণ ঋণের বোঝা নিয়ে  পানির অভাবে সম্ভাব্য ফসলহানির আশঙ্কা মাথায় রেখে পরিবারের ভরণ-পোষণ ও ঋণ পরিশোধ নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। কৃষকগণ জানায়, কিছুদিন আগে রোপণ করা ধানের চারাগুলো বেড়ে উঠছে।

এখন জমিতে সেচ দেওয়া দরকার।নদী শুকিয়ে যাওয়ায় কয়েক দিন আগেই বন্ধ হয়ে গেছে বিএডিসি কিংবা ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্পগুলো।এ ব্যাপারে ধনপুর গ্রামের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইজাজুল ইসলাম তালুকদার জানায়  নদীতে পানি না থাকায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চাষিদের মধ্যে হাহাকার। অপরদিকে  নদীতে  পানি ও নেই।  অনাবৃষ্টিজনিত এক  টানা খরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান,দীর্ঘ দিন ধরে খনন না করায় এ এলাকার কুশিয়ারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফলে এবার শুধু এলাকার কৃষকেরাই নয়, কয়েক হাজার জেলে পরিবার মানবেতর জীবনযাপন করছে। নদী শুকিয়ে যাওয়ায় তাদের মাছ ধরা  ও বন্ধ হয়ে গেছে। 

Tags: ফসল বিপর্যয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিক
  • ফাগুয়া উৎসবে মাতোয়ারা চা শ্রমিক
  • মির্জাপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান
  • বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন
  • মৌলভীবাজারে হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম