Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক দুর্ঘটনায় ১২ লাখ টাকার বিনিময়ে সমঝোতা

Bangla FMbyBangla FM
৪:০০ am ২০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট জেলা  প্রতিনিধিঃ ১৯ মার্চ, ২৫ইং

জয়পুরহাটে কালাইয়ে প্রাইভেট কার ও চার্জার ভ্যানের সংঘর্ষে দু’জন ব্যক্তি নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টায় বাঁশের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভ্যানচালকসহ দু’জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলেই স্থানীয়রা  প্রাইভেট কারের ড্রাইভারকে আটক করলে স্থানীয় পুলিশ- প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে ড্রাইভারকে হেফাজতে নেয়। তখন ড্রাইভারকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ ও গ্রামবাসিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এখনও পুলিশের হেফাজতে রয়েছে প্রাইভেট কার ও ড্রাইভার চয়ন তালুকদার। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মৃত আব্দুস সাত্তার তালুকদারের ছেলে। 

নিহতরা হলেন, উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহমুদ্দিনের ছেলো মোহাম্মদ ইদ্রিস ও একই গ্রামের মৃত লোকমান আলী মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল। আর আহত হলেন একইগ্রামের মৃত সোলায়মান আকন্দের ছেলে ভ্যান ড্রাইভার নুরুল ইসলাম আকন্দ ও একই উপজেলার বুড়োইল গ্রামের মৃত ভিনসের ফকিরের ছেলে আশরাফ আলী ফকির বলে জানাগেছে। 

এদিকে, এঘটনাকে কেন্দ্র করে পুলিশ- প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসিদের মধ্যে ১২ লাখ টাকার বিনিময়ে সমঝোতা হয় বলে জানিয়েছেন নিহত-আহত পরিবার ও সংশ্লিষ্টরা। এ সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও নিহত ব্যক্তির মৃত্যুর সনদ নিতে লাশ নিয়ে হাসপাতালে আসেন পরিবার। কিন্তু এক লাশ হাসপাতালে আসলেও দু’লাশের সনদ দেন কর্তব্যরত ডাঃ আশিফুর রহমান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন,  এঘটনায় কোন সমঝোতা হয়েছে কি-না জানা নেই। তবে অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী প্রশাসনিক ইউনিট হলো, আলোকদিয়া ইউনিয়ন
  • মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ সকাল
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • মতিঝিলে রুমমেটের মৃত্যুর ঘটনায় শাহিন আলমের ৫ দিনের রিমান্ড
  • আজ জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম