Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে আলহাজ্ব মোহাম্মদ তসলিমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:২৯ pm ১৯, মার্চ ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার সাবেক নায়েবে আমীর মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার ১২ ওয়ার্ডের ইফতার মাহফিলও করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ‘মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য’। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, আল ফারুক একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ।

জামায়াতের ১২ নং ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের বড় ছেলে তোফায়েল মোহাম্মদ আজম।

সঞ্চালনা করেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের সন্তান শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ। প্রারম্ভে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক শাহজাহান আলী মনন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সামসুল হক।

উপস্থিত ছিলেন, চব্বিশের অঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের কৃতি সন্তান সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদ সাহাব।

এছাড়াও ছিলেন, সৈয়দপুর পৌরসভার প্রধান হিসাব কর্মকর্তা আবু তাহের, সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম প্রমুখ। ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ ২ প্রায় শতাধিক রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম শুধু জামায়াত নেতাই ছিলেন না বরং একজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী, সংগঠক ও সমাজসেবক ছিলেন। তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় সৈয়দপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ুএকাডেমী।

একজন ব্যবসায়ী হয়েও তিনি ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্ট, আনজুমানে নাওজায়ানানে ইসলাম, সৈয়দপুর ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম। দুইবছর পূর্বে তিনি ইনতেকাল করেছেন।

Tags: শাহজাহান আলী মনন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম