Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভুট্টার বাম্পার ফলনের আশায় সাঘাটার কৃষকরা 

Bangla FMbyBangla FM
৬:০৯ am ১৯, মার্চ ২০২৫
in কৃষি
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা,ফুলছড়ি): গাইবান্ধার সাঘাটা উপজেলায় এ বছর ব্যাপকভাবে ভুট্টার আবাদ বেড়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের সক্রিয় পরামর্শের ফলে কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন।সরজমিন উপজেলার সাঘাটা, হলদিয়া, ভরতখালী ও পদুমশহর ইউনিয়নে ঘুরে দেখা গেছে, ভুট্টার বাম্পার ফলনে চাষিরা দিনরাত পরিশ্রম করে ভুট্টার পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানান যায়, চলতি মৌসুমে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১,৯৮৩ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ২,০২৪ হেক্টর। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। 

স্থানীয় কৃষক বাদশা মিয়া বলেন, এবার উন্নত জাতের ভুট্টা চাষ করেছি। গাছের অবস্থা খুব ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ভালো ফলন হবে। তবে ন্যায্যমূল্য পেলে তবেই আমরা লাভবান হবো। 

অন্য এক কৃষক গৌতম চন্দ্র বর্মন জানান, গত বছরের তুলনায় এবার ভুট্টা আবাদ ভালো হয়েছে। চার বিঘা জমিতে চাষ করেছি, ফলন বেশি হওয়ায় দিগুণ লাভের আশা করছি। আমার দেখাদেখি অনেকেই ভুট্টার দিকে ঝুঁকেছে। কৃষি বিভাগ থেকে সহজে সেবা ও সুবিধা পেয়েছি। এবার ভুট্টার চাহিদা বেশি, দাম ভালো থাকলে লাভবান হবো। ভুট্টা চাষে নারীরাও পিছিয়ে নেই। 

সাঘাটার কৃষাণী রেশমি বেগম বলেন, নতুন হিসেবে আমরা ভুট্টার আবাদ শুরু করেছি। বাড়ির পাশের জমিতে ভুট্টা লাগিয়েছি, ফলন ভালো হয়েছে। বাজারদর ১৪-১৫শ টাকা মন হলে ভালো আয় হবে বলে আশা করছি। 

সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পরিচর্যা চললে কৃষকরা বাম্পার ফলন পাবেন। “কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও কীটনাশকের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। ৯০০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও, চর উন্নয়ন প্রকল্প ও রাজস্ব কার্যক্রমের আওতায় ভুট্টার প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

কৃষকদের মতে, সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা আবাদ করা সম্ভব হবে। বাজারদর ভালো থাকলে কৃষকরা আরও উৎসাহিত হবেন। উপজেলা কৃষি কর্মকর্তারা আশাবাদী যে, সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে কৃষকরা বাম্পার ফলন নিশ্চিত করতে পারবেন। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
  • মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের বিউটি: সমাজকল্যাণমন্ত্রী
  • ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম