Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল

Bangla FMbyBangla FM
১:২৮ pm ১৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


 সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মিটারের পরিবর্তে বালতি মেপে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। মাপে কম দেওয়ায় বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার  লিটন মৃধা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে মেপে বিক্রয় করছেন। তিনি ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল দিচ্ছেন। মঙ্গলবার সুবিধাভোগীরা বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। সুবিধাভোগীদের তোপের মুখে এক পর্যায়ে ওই ডিলার চাল বিক্রয় বন্ধ করে দেন। চাল বিক্রয়ের সময় সেখানে সরকারি কোনো কর্মকর্তা (ট্যাগ অফিসার) ছিলেন না।

কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সুবিধাভোগী রাজ্জাক মৃধা বলেন, সকাল থেকে বালতি মেপে চাল বিক্রয় করছেন লিটন মৃধা। এতে মাপে কম হচ্ছে। কাউকে ২৮ কেজি আবার কাউকে ২৯ কেজি চাল দিচ্ছেন তিনি। চাল বিক্রির সময় সেখানে ট্যাগ অফিসার ছিলেন না।

মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন মৃধা বলেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রত বিতরণের জন্য বালতি ভরে চাল মেপে দিচ্ছি।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার ফের মিটার দিয়ে মেপে চাল বিক্রয় করা হবে।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয়বাউফলসুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জিম্বাবুয়েকে উড়িয়ে সেমির দৌড়ে টিকে থাকল ভারত
  • সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ৬ পদে রদবদল
  • শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা
  • জেনেভা ক্যাম্পে সোয়াট ও ডগ স্কোয়াডের বিশেষ অভিযান
  • প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দুঃখজনক: সারজিস আলম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম