Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে বিএনপি নেতা জসিম ডাকুয়ার হাতে ইউপি সদস্য লাঞ্ছিত

Bangla FMbyBangla FM
৩:০০ pm ১৭, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

 

 বরিশাল প্রতিনিধি

 বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদারকে ওয়ার্ড বিএনপি নেতা জসিম ডাকুয়া শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাজারের হোটেল ব্যবসায়ী রিপন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

 ১৭/৩/২০২৫ ইং সোমবার  সকাল সাড়ে ১১ টায় উপজেলার বোয়ালিয়া বাজারের অটোস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটেছে।

আহত ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য কামাল নিজ বাসা থেকে বোয়ালিয়া বাজারে যাওয়ার পথে অটোস্ট্যান্ডে মোটরবাইক থামিয়ে বিএনপি নেতা জসিম ডাকুয়া তার দায়িত্বে থাকা ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের শতাধিক স্লিপ দাবি করেন। এসময় কামাল তাকে জানায় এলাকার গরীব ও দুস্থ লোকদের মাঝেই ভিজিএফ কার্ডের চালের স্লিপ বিতরণ করা হচ্ছে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে জসিম ডাকুয়া প্রথমে তাকে অশ্লিল ভাষায় গালাগাল ও কিল, ঘুষি, চপ চপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার হাতে থাকা ভিজিএফ কার্ডের স্লিপ ও ভোটার আইডি কার্ড টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ কামাল হোসেন হাওলাদার তাকে লাঞ্ছিতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৫ আগস্টের পর বিএনপি নেতা জসিম ডাকুয়া চাঁদার দাবিতে বোয়ালিয়া বাজারে তার পানের মহল দখল করে একহাটে ৩০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। পরবর্তীতে চাঁদা দাবির আরো ২০ হাজার টাকা তিনি পরিশোধ করে পানের মহল ফেরত পেয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার পরপর বিএনপি নেতা জসিম ডাকুয়া, তার ভাই জুয়েল ডাকুয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা শামিম তালুকদারের নেতৃত্বে ৩০-৪০ জন দেশিয় অস্ত্র নিয়ে বোয়ালিয়া বাজারে মহড়া দিয়েছে। এ কারনে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা দিন কাটাচ্ছেন। তিনি বিষয়টি ওসিকে জানানোর জন্য বারবার তার ফোনে কল দিলেও রিসিভ করে কেটে দিয়েছেন। 

অভিযুক্ত ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জসিম ডাকুয়ার মতামত জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম