Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে সরকারি ভিজিএফ’র ২৫ বস্তা চাল জব্দ

Bangla FMbyBangla FM
২:২০ pm ১৭, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা, এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিন্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রফিকুল ইসলাম।

এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। বিতারণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন।পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে অবৈধভাবে সরকারি চাল মজুদকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতারণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও দুস্থদের বিতারণ করা হবে বলে তিনি জানান।

Tags: অপরাধদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ শীর্ষ কারবারি আটক
  • সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি
  • কক্সবাজারে ইফতারসামগ্রী দিলেন বৌদ্ধ ভিক্ষু কে. শ্রী. জ্যোতিসেন মহাথেরো
  • শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান
  • সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. মোশাররফ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম