Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
১:২৫ pm ১৬, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

হুমায়ন কবির মিরাজ :

গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। 

রোববার (১৬ মার্চ) বিকালে তিনি বাগআঁচড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান মুন্না বলেন, কিছু গণমাধ্যম ও ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন,‘আমার বিরুদ্ধে  বলা হয়েছে আমি নাকি জামায়াতের সদস্য ফরম পূরণ করেছি। আমি নাকি জামায়াতে যোগ দিয়েছিলাম। এটা মিথ্যা ও বানোয়াট। কেবল কিছু স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক প্রতিপক্ষ  তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।’

সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন,গত ১৭ বছর আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো,আমি আমার নেতাদের সহযোগিতায় চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? 

কামরুজ্জামান মুন্না আরও বলেন, ‘আমারদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায় কোন মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।আমাদের থানা ও জেলা নেতৃবৃন্দ একই ভাবে ইউনিয়ন ওয়ার্ডে আমাদের মানুষের কল্যানে কাজ করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। আমি আমার নেতাদের নির্দেশে যখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি তখন লুটতোরাজদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা আমাকে হেও প্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ আলী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tags: মিথ্যা অপপ্রচারমিথ্যা তথ্যসংবাদ সম্মেলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে রাজু শেখ হত্যার রহস্য উদঘাটন, ৮ জন গ্রেফতার
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ
  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
  • রাজশাহীতে এএসআই লতিফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যে
  • বাকেরগঞ্জে গোমা সেতু আজ খুলছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম