Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত

Bangla FMbyBangla FM
১২:১৩ pm ১৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয় একজন।

আজ রবিবার (১৬ মার্চ) সকাল ৯ টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদরের শিবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আখ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী। 

নিহত ব্যক্তিরা হলেন, মোটর সাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ।   

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পিছনে থাকা নিহত নয়নের মা মারাত্মকভাবে আহত হয়। এছাড়া আহত রিকশাচালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। একই এলাকার রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও রিক্সার সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নয়ন শেখ নিহত হয়। আহত অবস্থায় মোটরসাইকেলের পিছনে থাকা নয়ন শেখের মা ও রিক্সা চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিক্সা চালক শাজাহান শেখ মারা যায়। তবে ট্রাক চালককে আট করা সম্ভব হয়নি এবং হতাহতদের বয়স এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ঢাকা-ফরিদপুর মহাসড়কত্রিমুখী সংঘর্ষনিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় সর্ব মহলে নিন্দার ঝড়
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৯৩ শিশুর মৃত্যু, সবচেয়ে ছোট ৮ মাসের শিশু
  • শরীয়তপুর বিএনপির ক্লাব ভাঙায় ক্ষোভ, ঘেরাও ভূমি অফিস
  • রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত
  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম