Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেচ্ছায় মাদক ব্যবসা ছাড়লেন বিখ্যাত ইয়াবা মনির 

Bangla FMbyBangla FM
১:১৭ pm ১৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া :

 মাদক একটি সামাজিক সমস্যা, মাদকের কড়াল গ্রাসে বিলিন হচ্ছে একটি পরিবার, সমাজ তথা পুরু রাষ্ট্র ।

মাদকের থাবা এতটাই ভয়াবহ যে এর সাথে এক বার জড়ালে এখান থেকে বেড়িয়ে আসতে পারে খুব সামান্য মানুষ । ঠিক এমন একজন রক্তমাংসে গড়া মানুষ নামের পশু ছিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিখ্যাত মাদক কারবারি ইয়াবা মনির ।

তার মাদকের রমরমা ব্যবসায় তার সিন্ডিকেট ছিল বিশাল৷ জিবনের প্রায় ৩০ বছর ধরে মাদকের কারবারির সাথে জরিত ইয়াবা মনির ।”একতাই শক্তি একতাই বল, রুখে দাও মাদক বাঁচাও গ্রাম” এই প্রতিপাদ্য স্লোগানকে ধারন করে, (১৫ মার্চ) শনিবার বিকাল ৪টায় সদর ইউনিয়নের কল্পবাস ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে কল্পবাস মাঠে এই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার কল্পবাস এলাকার বিখ্যাত মাদক কারবারি ইয়াবা মনির মাইকে গ্রামের মানুষের সাথে ওয়াদা করেন যে সে আজ থেকে কোন প্রকার মাদক কারবার বা সেবনের সাথে জরিত থাকবেনা ।

সঠিক পথে সামাজিক ভাবে সবার সাথে মিলে মিশে চলার অঙ্গীকার করে মনির হোসেন ।  এতে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারন সম্পাদক, ফারুক আহাম্মদ,  ইউপি সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান।

সভায় শিরু মিয়া মেম্বার, আমজাদ হোসেন মেম্বার, কামাল হোসেন, আব্দুল হান্নান, মনিরুল আলম, হুমায়ুন কবির, এমদাদুল হক সবুজ, রবি উল্লাহ, এরশাদ মিয়া, আব্দুল মান্নান, আব্দুল কাদের, বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, কাউছার আহাম্মেদ, হৃদয় হাছান সহ কল্পবাস গ্রামের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এসময় মাদকমুক্ত সমাজ গঠনে  মাদকবিরোধী একাত্নতা ঘোষণা করা হয়।

Tags: মাদক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম