Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল 

Bangla FMbyBangla FM
৩:০৫ pm ১০, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বাদ আসর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সালথা সরকারি কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ঘাপটি মেরে বসে আছে আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার জন্য।  তিনি আরো বলেন বুঝতে হবে এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমরা যারা ধানের শীষের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, কেএম ওবায়দুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, বেগমের খালেদা জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে যারা রাজনীতি করি তাদের মধ্যে এই ফ্যাসিবাদের দোসররা ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন কোন ভাবেই আমাদের মধ্যে গোলযোগ ও বিভেদ সৃষ্টি করতে না পারে, এটা কোন ভাবেই হতে দেওয়া যাবে না। দরকার হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আমরা দীর্ঘদিন ধৈয্য ধরে আছি আজকে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। আমরা বিগত দিনের বিনাভোটের নির্বাচন দেখেছি যেখানে ভোটকেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কাউকে দেখা যায় নাই। আবার বিগত ৭ জানুয়ারীর নির্বাচন দেখেছি যেখানে আ’লী বনাম আ’লীগের নির্বাচন। যেখানে ডানে ও আ’লীগের প্রার্থী, বামেও আ’লীগের প্রার্থী। এই নির্বাচন করেও ফ্যাসিবাদ টিকে থাকতে পারে নাই। জনগন নিষ্পেষিত হতে হতে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন জনগন গনতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, অধিকার আদায়ের জন্য মাঠে নেমে এসেছে তখনই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি বলেন এমন একটা সময় ছিল যখন মানুষ বাজারে যেতে পারে নাই, রমজান মাসে ঠিকমতো রোজা রাখতে পারে নাই, ইফতার করতে পারে নাই। ইদের সময়  ইদের বাজার পর্যন্ত ঠিকমতো করতে পারে নাই, বিভিন্ন মামলা হামলায় বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে। আজ আমরা সেই দিনগুলো পার করে এসেছি। আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দিনে আমরা ছাত্র-জনতাকে স্মরণ করছি যারা গতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। এসময় তিনি ঢাকায় আলেম ওলামাদের উপর নির্মম নির্যাতনের কথাও বলেন। 

বিএনপি নেতা ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, এ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা  এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিরান হুসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, ছাত্রদল নেতা রাজসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের সখিপুরে ঈদ উপহার বিতরণ
  • ঈমানের পূর্ণতার অন্তরায় হচ্ছে বদ আকিদা
  • হোমনায় বিআরডিবি চেয়ারম্যান অপহরণ মামলা,গ্রেপ্তার ১
  • বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় থোয়াইনু অং চৌধুরী
  • সুনিপুণ সাজের খোঁজে যশোরের কসমেটিকস শপে তরুণীদের ভিড়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম