Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে ইবির ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Bangla FMbyBangla FM
১১:৪৫ am ১০, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধিঃ দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবী জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১০ মার্চ) বিকালে পৌনে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিন, সেক্রেটারি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, দাওয়াহ সম্পাদক নেয়ামাতুল্লাহ ফারিস, প্রচার ও দফতর সম্পাদক ইয়াসিন আরাফাত, তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক এস এম শামিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ, সায়েম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যেখানে আমার বোন আছিয়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যেখানে আসামি তাদের দোষ শিকার করে নিয়েছে সেখানে ধর্ষণের বিচার করতে ১৮০ দিন কেন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের মা বোনদের হয়রানির বিচার সুনিশ্চিত করতে না পারে তাহলে এদেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে৷ ধর্ষকের কোন দলীয় পরিচয় নেই, তার একটাই পরিচয় দে অপরাধী। যদি ধর্ষণের বিচার না করা হয় এবং প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। 

ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিন বলেন, বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে দুমকিতে কৃষক দলের উঠান বৈঠক
  • শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • সংখ্যালঘুদের নিরাপত্তা ও পাইকগাছার উন্নয়ন সম্পন্নের প্রতিশ্রুতি বাপ্পির
  • ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সাজানো দাবী করে দলের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • যৌথবাহিনীর অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম