Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা 

Bangla FMbyBangla FM
৫:৩১ am ১০, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সামসুল হক জুয়েল, গাজীপুর  প্রতিনিধি : 

গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় ঘটে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের স্বপন দেবনাথ মাষ্টারের  বোন চঞ্চলা দেবনাথ স্বামী মৃত্যুর পর একমাত্র কন্যা শ্রাবনীকে নিয়ে বিগত ১০ বছর পূর্বে স্বপরিবারে পিত্রালয়ে চলে আসেন। তিন বছর পূর্বে শ্রাবনী দেবনাথ (২৫) এর সাথে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের মালশিয়া প্রবাসী লিটন দেবনাথের বিবাহ হয়। তাদের সংসারে সানড্রি দেবনাথ নামে ১৮ মাসের এক কন্যা সন্তান রয়েছে। শ্রাবণী দেবনাথ স্বামীর সাথে মালশিয়া থাকতো। কিছুদিন পূর্বে শ্রাবনী মালশিয়া থেকে দেশে আসেন।

রবিবার (৯ মার্চ) দুপুরে শ্রাবনী মোবাইল ফোনে স্বামীর সাথে দীর্ঘ সময় কথা বলেন। ফোনে তাদের মধ্যে মনোমালিন্য হলে শ্রাবনী ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেন। শ্রাবনীর মামা স্বপন দেবনাথ ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে শ্রাবনীর ঝুলন্ত নিথর দেহ নিচে নামিয়ে স্থাণীয় ডাক্তার এনে পরীক্ষা নিরীক্ষা করেন। এসময় ডাক্তার শ্রাবনীকে মৃত ঘোষণা করেণ।

পরে পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে নিহতের মামা স্বপন দেবনাথ বলেন, আমি একজন শিক্ষক। দুপুরে কিছু শিক্ষার্থী আমার কাছে পড়তে আসে। তাদের পড়ানো শেষ করে দুপুরে খাওয়ার সময় শ্রাবনীকে মোবাইল ফোনে স্বামীর সাথে কথা বলতে দেখি।একটু পরে আমার মেয়ে বলে, শ্রাবনী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সাথে সাথে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি শ্রাবনী ফ্যানের সাথে গলায় ফাস দিয়ে ঝুলে রয়েছে। দ্রুত তাকে নিচে নামিয়ে ডাক্তার এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখি সে আর নেই।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। থানায় লাশ নিয়ে আসা হয়েছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
  • ঢাকায় বিশ্বকাপ নায়ক ওজিল
  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম