Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১:৫৫ pm ০৯, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

নারায়ণগঞ্জের বন্দরে মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) নিশি রাতে বন্দরের নবীগঞ্জ কদম রসূল হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (৯ মার্চ) তাকে আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শামীম দ্বিতীয় রমজানে (৩ মার্চ) সৎ মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। পরে ঘটনাটি ওই কিশোরী তার মা এবং প্রতিবেশীদের জানায়।

শনিবার রাতে পুনরায় সেই ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টার সময় কিশোরির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শামীমকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাতেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেন কিশোরীর মা।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, চৌদ্দ বছরের এক কিশোরিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কিশোরির মা বাদী হয়ে শামীমের বিরুদ্ধে পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • পিএসএলে পেশোয়ার জালমিতে খেলবেন শরিফুল ইসলাম
  • কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
  • ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল, চাপ বেড়েছে রেল-সড়কপথে
  • কাবুলে হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০, দাবি তালেবান সরকারের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম