Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৪:৪৮ pm ০৮, মার্চ ২০২৫
in সংগঠন
A A
0

মোঃ মারুফ হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ

শার্শার ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ঘিবায় স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে  এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকালে সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টামন্ডলী মোঃ আবুল বাসার,মোঃ আসানুর রহমান,মোঃ সাইবুর রহমান,ও  মোঃ মাহাবুর রহমান, সভাপতি মোঃ মাহবুব আলম, সহ সভাপতি মোঃ ইহান আলী,পরিচালক মোঃ আশরাফুল আলম,  সাবেব সাধারন সম্পাদক মোঃ মোঃ ওবাইদুর রহমান,যুগ্নসাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা,প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী,সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নুরমান আলী, দপ্তর সম্পাদক মোঃ মফিজুর রহমান, ও সংগঠনের অনন্য প্রমুখ সদস্যসহ, মসজিদের ইমাম,সমাজের কর্নধর গুনীজনসহ, সংগঠনের সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনটির সভাপতি মোঃ মাহবুব আলম  প্রশংসা করে বলেন, স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে আলোকিত সমাজ গড়তে চায়।’

পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, ২ নং ঘিবা উত্তর  জামে মসজিদের ইমাম মোঃ মহব্বত আলী।

২০২৩ সালে শার্শা উপজেলার ঘিবায় একঝাঁক উদ্যোমী তরুণ যুবক স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু করেন। ‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে ’এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে প্রত্যেকেই তাদের নিজের লেখাপড়া কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কর্মকাণ্ড পালন করে আসছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি
  • বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা আমদানি করা রুই মাছ আটক
  • রোজা রেখে ঈদের কেনাকাটায় ক্লান্তি কমানোর উপায়
  • কাপাসিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল
  • নাভারনে সিএনজি ও থ্রি হুইলার মালিক সমিতির ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম