Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গলা কেটে হত্যা, আটক ১

Bangla FMbyBangla FM
২:৫৭ pm ০৮, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে দেলোয়ার হোসেন মৃধা নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার সোহরাব হোসেন নামে একজনকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ জানায়, নিহত দেলোয়ার হোসেন তার সম্পত্তি দেখাশোনার জন্য গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন। দুপুরের পর নিহতের ছেলে মাহমুদুল হাসান বাবু মৃধা ইফতারসহ খাবার নিয়ে বাড়িতে গেলে তাদের বসত ঘরে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাদের বাড়িতে দিন মজুর হিসেবে কাজে নিয়োজিত থাকা সোহরাব হোসেনকে না পেয়ে তার বাড়িতে গেলে সে লোকজন দেখে দৌড় পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, দেলোয়ার হোসেন মৃধা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী থেকে অবসর নিয়েছে। স্ট্রোক করে জমিজমার পাহাড়ায় বাড়িতেই থাকতেন। সে দু’দিন আগে পেনশনের টাকা তুলেছিলেন। এছাড়া আটক সোহরাব হোসেনের শ্যালকের কাছে ৫ হাজার টাকার বাঁশ বিক্রি করেন দেলোয়ার মৃধা। ২দিন ধরে বাড়িতেই কৃষিকাজে দিনমজুরের সহায়তা করছিলেন সোহরাব। টাকা নিতেই সোহরাব দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে দাবি স্বজনদের।

ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, অসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তারকাছ থেকে পাঁচহাজারের বেশি কিছু টাকা ও মোবাইল জব্দ করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি: জ্বালানি প্রতিমন্ত্রী
  • টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ইউনুছ-হালিমা মাদরাসা’র স্টোর থেকে ৩ লাখ টাকার মালামাল চুরি
  • গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
  • মিথ্যা বিজ্ঞাপনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম