Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর ঝিনাইগাতীতে ৩২ বোতল মদসহ র‍্যাবের হাতে আটক ১

Bangla FMbyBangla FM
৫:৪৪ pm ০৬, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

লালমোহাম্মদ কিবরিয়া :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালচুড়ায় ৬ মার্চ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদসহ মোঃ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জামালপুর র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ তানভীর আহম্মেদ হৃদয় ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী শালচুড়া থেকে কৈরোডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বের ‘‘ডাচ-বাংলা ব্যাংক পিএলসি” অফিসের সম্মুখে অভিযান চালিয়ে এ মাদক কারবারি তানভীর আহম্মেদ হৃদয়কে আটক করে ।


পরে তার নিকট থেকে ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মদের পরিমাণ ১৯ লিটার ৮ শত ৭৫ মিলিলিটার এবং মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা।

এব্যাপারে জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১, ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি তানভীর আহম্মেদকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী
  • কালাইয়ে মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের উদ্বোধন
  • সিলেটে র‍্যাব-ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠান দণ্ডিত
  • মৌলভীবাজারে ২৫ মার্চ ও ২৬ মার্চ ঘিরে প্রস্তুতি সভা
  • শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম