Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কবুতরের মাধ্যমে যেভাবে শত মেইল দূরে বার্তা পাঠানো হত

Bangla FMbyBangla FM
৮:০৮ am ০৪, মার্চ ২০২৫
in অন্যান্য
A A
0


আজকের আধুনিক বিমান চলাচলের যুগের বহু আগে, দূরবর্তী স্থানে বার্তা পাঠানোর জন্য মানুষ নির্ভর করত হোমিং পায়রার ওপর। প্রশিক্ষিত একটি হোমিং পায়রা ১০০ মাইল দূরত্ব মাত্র দুই ঘণ্টায় অতিক্রম করতে পারত। অন্যদিকে, একজন দক্ষ অশ্বারোহীর জন্য একই দূরত্ব পাড়ি দিতে পুরো একটি দিন বা তার বেশি সময় লাগত, তাও যদি পথে কোনো নদী বা পাহাড়ের বাধা না থাকত।


হোমিং পায়রার পায়ে ছোট কাগজের বার্তা সংযুক্ত করে পাঠানো হতো। সাধারণত, এই বার্তাগুলো চালের কাগজ, পার্চমেন্ট বা ভেলামের ওপর লেখা থাকত। বার্তাগুলো যেন পানিতে ভিজে নষ্ট না হয়, সেজন্য পানিরোধী ক্যাপসুলের ভেতরে রাখা হতো। তবে ৯০০ খ্রিস্টাব্দের দিকে আরব ইতিহাসবিদ আল-মাকরিজি এক ব্যতিক্রমী ও যুগান্তকারী ঘটনা উল্লেখ করেন। তিনি লিখেছেন, ফাতিমিদ রাজবংশের এক খলিফা, যিনি উত্তর আফ্রিকায় শক্তিশালী শাসক ছিলেন, লেবানন থেকে ৬০০টি চেরি তার দরবারে আনার জন্য পায়রার সাহায্য নেন। যেহেতু একটি পায়রা মাত্র কয়েক আউন্স ওজন বহন করতে পারে, তাই ৬০০টি পায়রাকে একযোগে লেবাননের বালবেক শহর থেকে উড়িয়ে দেওয়া হয়। প্রতিটি পায়রা তাদের পায়ে ছোট ব্যাগে একটি করে চেরি বহন করছিল। এই পায়রারা ৪০০ মাইল পথ পাড়ি দিয়ে কায়রো পৌঁছায়, যা ইতিহাসের অন্যতম প্রাচীন আকাশপথে পার্সেল ডেলিভারি হিসেবে বিবেচনা করা যায়।


পরবর্তী সময়ে বিভিন্ন সমাজ এই পদ্ধতি থেকে শিক্ষা নেয়। যেমন ১৯০০ সালের দিকে যখন রাইট ব্রাদার্স প্রথম বিমান তৈরির চেষ্টা করছিলেন, তখন জার্মানির কিছু ফার্মেসি জরুরি ওষুধ সরবরাহের জন্য পায়রার সাহায্য নিয়েছিলো। এই পায়রারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পথ খুঁজে নিতে পারে। মনে করা হয়, তারা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অনুভব করতে পারে এবং তাদের ঠোঁটে থাকা বিশেষ রিসেপ্টরের মাধ্যমে এই সংকেত বুঝতে পারে। সূর্যের অবস্থান ও পরিচিত ভৌগোলিক চিহ্ন, যেমন নদী বা পাহাড়, দেখে পথ চেনে। এমনকি তাদের গন্ধ শনাক্ত করার ক্ষমতাও এতটাই তীব্র যে নির্দিষ্ট এলাকা চিনতে সক্ষম হয়। হোমিং পায়রাদের প্রশিক্ষণ পদ্ধতিও বেশ চমকপ্রদ। প্রথমে তাদের একটি নির্দিষ্ট বাসার সঙ্গে পরিচিত করা হয়। এরপর ধীরে ধীরে দূরের স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা নিজেরাই বাসায় ফিরে আসতে শিখতে পারে। একবার প্রশিক্ষণ শেষ হলে, তারা মাইলের পর মাইল দূরত্ব থেকে দ্রুততার সঙ্গে ফিরে আসতে পারে। সাধারণত, বার্তা ছোট কাগজে লিখে তাদের পায়ের সঙ্গে ছোট ক্যাপসুলের মাধ্যমে যুক্ত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান
  • পঞ্চগড়ে বদলির ৪ মাস পরও যোগ দেননি মহিলা বিষয়ক কর্মকর্তা
  • রংপুরে রমজানের ছুটিতে বিপথে শিক্ষার্থীরা
  • সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম