Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Bangla FMbyBangla FM
৬:৫৩ am ০৪, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0


মামুনুর রশিদ আবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর
আঞ্চলিক মহাসড়কে অবস্থিত রানীগঞ্জ বাজারে (ধানহাটি) তে এই মর্মান্তিক
দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাকী উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র মারুপাড়া গ্রামের মৃত
আব্দুল কাফি মওলানার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার ৩ নং সিংড়া ইউপ্#ি৩৯;র
রানীগঞ্জ বাজারে (ধানহাটি) নামক স্থানে বাইসাইকেল নিয়ে রাস্তা পারাপারের
সময় ঢাকা থেকে ছেড়ে আসা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস (লি:) কাভার্ড ভ্যান
(যার নম্বর-ঢাকা মেট্রো-ম-১১-৭৯১৫) এর সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর জখম
হয়। স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে জরুরী বিভাগে
চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার ফারহান
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ড ভ্যানের চালক ওমর ফারুক (২৪) এর সাথে কথা হলে তিনি বলেন, আমি
সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু উনি কোনদিক না দেখেই রাস্তা পার হচ্ছিলেন।
আমি সজোরে ব্রেক কষেও নিয়ন্ত্রণ করতে পারিনি। চালকের বাড়ি গাইবান্ধা
জেলার ঢোলভাঙ্গা উপজেলায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,
ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার
প্রস্তুতি চলছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম