Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি, হাইওয়ে ও জেলা পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ০৩, মার্চ ২০২৫
in আইন ও আদালত
A A
0

মাসুম পারভেজ, 

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনা

০২ মার্চ ২০২৫, রাত ১টা ৫ মিনিটে তেঁতুলিয়া উপজেলার আজিজ নগর গ্রামে মো. বেলায়েত হোসেনের বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত প্রাচীর টপকে প্রবেশ করে। ডাকাতরা শয়নকক্ষে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির তালা ভেঙে নগদ ৪০,০০০ টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে তেঁতুলিয়া থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ডাকাতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

পুলিশের অভিযান ও গ্রেফতার

হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়ন ও জেলা পুলিশের সমন্বিত অভিযানে রাতভর অভিযান চালানো হয়। প্রথমে ভজনপুর বাজারে ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ সনাক্ত করে চালকসহ সেটি আটক করা হয়। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে আরও চারজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা:

১। মোঃ আনোয়ার হোসেন (৪১), পিকআপ চালক, মিঠাপুকুর, রংপুর, ২। মোঃ তহিদুল ইসলাম (৪০), নবাবগঞ্জ, দিনাজপুর, ৩। মোঃ শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ, রংপুর, ৪। মোঃ হাসানুর (৪০), পীরগঞ্জ, রংপুর, ৫। মোঃ আয়নাল (৩৮), পীরগঞ্জ, রংপুর।

উদ্ধারকৃত মালামাল:

নগদ ১২,৫০০ টাকা, ২.৫ ভরি স্বর্ণালংকার (০৩ জোড়া দুল, ০১ জোড়া রুলি) ০১ জোড়া রুপার রুলি। ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ প্লেট নম্বর (ঢাকা মেট্রো-ন-২৩-১৪২৩)

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় ডাকাতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক তদন্তে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

এ ঘটনায় পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।

Tags: প্রশাসনযানবাহন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর
  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম