Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদ‍্‌যাপন

Bangla FMbyBangla FM
৮:০৫ am ০২, মার্চ ২০২৫
in জাতীয়
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

“তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশেষ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (২ মার্চ) সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাংবাদিক শফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সকল নতুন ও বিদ্যমান ভোটারদের জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।

এর আগে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে মাওলানা দীন ইসলাম
  • নীলফামারীতে আলোচিত অপহরণ ও হত্যাচেষ্টা মামলার তিন আসামিকে জামিন
  • নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • ক্ষেপণাস্ত্রের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ, আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম