Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাউয়াছড়ায় চিকিৎসাধীন ১৭ ফুটের অজগর

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৪ pm ২৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
লাউয়াছড়ায় চিকিৎসাধীন ১৭ ফুটের অজগর

লাউয়াছড়ায় চিকিৎসাধীন ১৭ ফুটের অজগর

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি অসুস্থ অজগর উদ্ধার করেছেন সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)-এর সংরক্ষণকর্মীরা। উদ্ধার হওয়া অজগরটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

সাপ-সংরক্ষক ও সিসিএর সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা জানান,সকালে চা শ্রমিকরা পাতা চয়নের কাজ করার সময় একটি বড় আকৃতির অজগর দেখতে পান। পরে তারা বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানালে ব্যবস্থাপক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংরক্ষণকর্মীদের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। উদ্ধার শেষে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে নেওয়া হয়।

তিনি আরও বলেন,অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর অন্যতম। সাধারণত এ প্রাণী মানুষের ওপর আক্রমণ করে না। তবে বনাঞ্চল সংকুচিত হওয়া,আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক সময় অজগর লোকালয়ে চলে আসে।

ফুলবাড়ি চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন,বন্যপ্রাণী পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অজগরটি দেখতে পাওয়ার পর সেটির কোনো ক্ষতি না করে উদ্ধারকারী দলের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। সবার সহযোগিতায় প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন,উদ্ধার হওয়া প্রায় ১৭ ফুট দীর্ঘ অজগরটি অসুস্থ থাকায় রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে পরবর্তীতে সেটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম