Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ০২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হয়েছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। তার মতে, এই সফর দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দিতে চীন প্রস্তুত।

তিনি আরও জানান, এর আগে একটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করেছিল। এখন বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে পরবর্তী কারিগরি কার্যক্রম এগিয়ে নেবেন।

সংবাদ সম্মেলনে ইয়াও ওয়েন বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডরের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এই করিডর বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

Tags: ইয়াও ওয়েনচীনতিস্তাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বোমাবর্ষণের মুখে তিন নবজাতককে বুকে আগলে বাঁচালেন নার্স নেদা
  • ‘অকার্যকর মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে সরকারের জন্যই আত্মঘাতী হবে’
  • সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
  • ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’
  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম