কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সংলাপে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান জানায়, দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চলমান এই সংলাপের মাধ্যমে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা।

