শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন, হাইব্রিড মরিচ, লেবু গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা । বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, ফসলের আবাদ বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকরাও বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

