Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোকের বোতলে ঘাস নিধনের ঔষধ পানে যুবকের মৃত্যু!

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫২ pm ০১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

বাকিবিল্লাহ সরদার, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নার্সারির ঘাস নিধনের তরল ঔষধ (বিষ) রাখা হয়েছিল কোকাকোলা পানীয়র বোতলে। কোক ভেবে তা পান করে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে মারা যায় সে। নিহত ওই যুবকের নাম কোরবান আলী বাবু (৩৩)। সে নাটোরের বড়াইগ্রামের  মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। সে উপজেলার বনপাড়া পৌর শহরে হারোয়া এলাকার বুনো নার্সারির একজন কর্মচারী ছিলো।

নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার এক পর্যায়ে রুমের মধ্যে রাখা কোকাকোলার বোতল থেকে সে পানীয় পান করে। সে ভেবেছিলো নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখেছে। তার কারণ এর আগেও দুইদিন মালিক তার জন্য ওই বোতলে কোক রেখেছিলো এবং সে তা পান করেছিলো। একই বোতলে মালিক ঘাস মারা ঔষধ রাখবে এমনটা সে কখনো মনেই করেনি।

নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, ঘাস মারা ঔষধ পান করার পর দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিষ বের করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত শনিবার তাকে নিজ বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়। নিহতের মা আরও জানান, গত দুই বছর আগে বিয়ে করে বাবু এবং তাদের ঘরে ৪০ দিনের এক কন্যা সন্তান রয়েছে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করছি না।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি এবং কারও কোন অভিযোগ নেই বলে জেনেছি।

Tags: নাটোরযুবকের মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি
  • শ্রীমঙ্গলে সড়ক প্রকল্পে দুর্নীতির অভিযোগ,পরিদর্শনে প্রশাসন
  • শূন্যরেখায় ১৭ দিনের মানবেতর জীবন, উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক
  • গরু জবাই নিষেধের বিরুদ্ধে থালাপতি বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম