Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোদাগাড়ীতে অভিযানে ১ কেজির বেশি হিরোইন উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ৩০, জুন ২০২৬
in অপরাধ, মাদক, সারাদেশ
A A
0
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
র‍্যাব-৫ জানায়, সোমবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে হিরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একটি বস্তা ফেলে পাশের বিস্তীর্ণ পাটক্ষেতে দৌড়ে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে র‍্যাব। এ সময় বস্তার ভেতরে থাকা ৬টি স্বচ্ছ পলিপ্যাক থেকে মোট ১ কেজি ৪০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
র‍্যাব-৫ আরও জানায়, জব্দকৃত হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবার দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags: অপরাধঅবৈধমাদকদ্রব্য উদ্ধারমাদকদ্রব্য জব্দ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপ থেকে হেরে কঠিন বাস্তবতার মুখোমুখি জার্মানি
  • ইবোলা ঠেকাতে কঙ্গোর চার প্রদেশে জনসমাবেশ নিষিদ্ধ
  • সরাইলে সংঘর্ষের পর ৩য় দিনেও রণক্ষেত্র
  • বাউফলে অপসাংবাদিকতা রোধে আলোচনা সভা
  • দেশের প্রথম সমন্বিত লাইভ ফিড-অ্যাকোয়াফিড প্রযুক্তি উদ্ভাবন করল বাকৃবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম