Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল লাংলিয়া পুঞ্জিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ২৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া পুঞ্জিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ৩০ বছর বা তদূর্ধ্ব নারীদের জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণে ভায়া (VIA) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পে ৩৭ জন নারীর ভায়া পরীক্ষা সম্পন্ন করা হয়। পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাসেবা,প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব,নিয়মিত প্রসবপূর্ব (এএনসি) সেবা গ্রহণ এবং স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে হাসপাতালে আসার বিষয়ে সচেতন করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. অনির্বান দেব,মিডওয়াইফ মনি বেগম,সিনিয়র স্টাফ নার্স জোসনা বেগম, সিনিয়র স্টাফ নার্স হাসিনা বেগম,স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ,সিএইচসিপি তপন কুমার পাল,স্বাস্থ্য সহকারী আব্দুল মুমিন,পল্লী চিকিৎসক তোতা মিয়া ও দিপ্রেন।

মেডিকেল অফিসার ডা. অনির্বান দেব বলেন, “জরায়ুমুখ ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সম্পূর্ণভাবে প্রতিরোধ ও চিকিৎসা সম্ভব। তাই ৩০ বছর বা তার বেশি বয়সী প্রতিটি নারীর নিয়মিত ভায়া পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি গর্ভবতী মায়েদের নিয়মিত এএনসি সেবা গ্রহণ এবং হাসপাতালে নিরাপদ প্রসব নিশ্চিত করতে হবে।”

পল্লী চিকিৎসক তোতা মিয়া বলেন,“দূরবর্তী এলাকার মানুষের জন্য এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত কার্যকর। এতে সাধারণ মানুষ সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।”

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তীব্র লোডশেডিংয়ে কুপি বাতির আলোয় ফিরছে গ্রামবাংলার পুরোনো স্মৃতি
  • রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময়
  • বান্দরবান সদর পৌরসভায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন
  • সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম