Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ২৯, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্পসারণ অধিদপ্তর কমলগঞ্জ উপজেলা’র আয়োজনে সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এ কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক ড.মোঃ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, জেলা বিএনপি’র সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সন্দিপনা সরকার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

সবজি ও ফলমুলে অধিক পরিমাণে কীটনাশক প্রয়োগ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, টমেটোসহ শাকসবজি উৎপাদনে কীটনাশক ব্যবহারের নুন্যতম সপ্তাহ দিন পর সেগুলো বাজারজাত করার কথা। তবে সেগুলো দু’একদিন পরই বাজারজাত করার কারনে এসব সবজি খেয়ে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আনারস উৎপাদনেও অতিরিক্ত হরমোন এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। এগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাছাড়া কৃষকদের অনেকেই পরিমিত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ না করে মাত্রাতিরিক্ত পরিমাণে ব্যবহার করছেন। এগুলো মানবস্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশের জন্য ভয়াবহ ক্ষতির কারন হয়ে দেখা দিচ্ছে। কমলগঞ্জের কৃষকদের এসব বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষি খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সেসব পদক্ষেপ বাস্তবায়ন করে দেশের অগ্রগতি সাধনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে উপজেলা কৃষি অফিসের সম্মুখে কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে হিন্দু পরিবারের শ্মশান দখলের অভিযোগ
  • পুলিশের সিলেট রেঞ্জের তাহিরপুর থানার ওসিকে বদলি
  • শেরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি
  • বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা
  • ‘সাধারণ শিক্ষার্থী থেকে কিছুদিন পর ছাত্রশিবিরে রূপান্তরিত হয়, এটা হারাম’: হামিম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম