সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে “বাইবেল” পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ জুন রবিবার মডেল প্রেসক্লাবের সামনে রামনগর এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসাদ্দিকা নাজনীন, সৈকত, আজিজার রহমান ও সৌরভ প্রমুখ। বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ভূমিদস্যু আনোয়ার রহমান সুমন মামলাবাজ, রুমা ও লিন্ডা রায় কর্তৃক নাহিদ জামান সৌরভ সহ রামনগর এলাকার ২৪/২৫ জনের নামে বার বার মিথ্যা মামলা করে যাচ্ছে। পুলিশ প্রশাসন সঠিক ভাবে তদন্ত না করে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে।
এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই। সেই সাথে মামলাবাজদের আইনের আওতায় এনে এর কঠিন শাস্তির দাবী জানাই।
বক্তব্যে নাহিদ জামান সৌরভ আরও বলেন, একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটেছি। সেই মিথ্যা মামলা আমাদের পক্ষে রায় হয়ে খারিজ হয়েছে। আমাদের উপর “খ্রিস্টান ধর্ম গ্রন্থ বাইবেল” পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করে। তাই অনতিবিলম্বে সকল প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলার প্রত্যাহার চাই।

