Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদকের বিরুদ্ধে দিনাজপুরের জামালপুরে যুবসমাজের বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৭ pm ২৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

মাদকবিরোধী আন্দোলনের সময় এখন। মাদক রুখে দাঁড়াতে হবে। মাদক হটাও, সমাজ বাঁচাও”— এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের জামালপুর গ্রামে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে আগামীর জন্য জামালপুর মাদকবিরোধী ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা “মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন”, “মাদকমুক্ত জামালপুর চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামালপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে। দ্রুত এসব মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

সংগঠনের সভাপতি গুলজার হোসেন বলেন, “আমরা কোনোভাবেই আমাদের গ্রামকে মাদকের অভয়ারণ্যে পরিণত হতে দেব না। যুবসমাজকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে এগিয়ে এলে জামালপুরকে মাদকমুক্ত করা সম্ভব। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

সাধারণ সম্পাদক নেওয়াজ মোর্শেদ বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের গ্রামের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এলাকার মাদকবিরোধী বিক্ষোভ মিছিলে সচেতন যুবক ও গণ্যমান্য ব্যক্তিরা। তারা সবাই মিলে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা জামালপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী গণসচেতনতামূলক মিছিল বের করেন। তাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জামালপুরকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজে পরিণত করা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা মাদক ধ্বংস
  • তেলাপিয়া কেন বিষাক্ত হয়ে উঠছে?
  • ভোলায় কৃষি অফিসের উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ
  • চবিতে নবীন শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ
  • ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম