Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খাগড়াছড়িতে বান্ধবীর বাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

‎এ এম ফাহাদ, খাগড়াছড়ি :
‎খাগড়াছড়ির রামগড়ে বান্ধবীর বাবা কর্তৃক এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রামগড় থানায় মামলা করেছে ভূক্তদভোগী ছাত্রীর মামা।
‎
‎ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে। ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। শুক্রবার (২৬ জুন) রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা রামগড় থানায় মামলা করলে অভিযুক্ত ওমর ফারুক (৪০) পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন স্থানীয় চা দোকানী।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়ির রান্নাঘরে একা কাজ করছিলেন ওই ছাত্রী। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে কুপ্রস্তাব দেন। টাকা দিয়ে ছাত্রীকে লোভ দেখায়। ভুক্তভোগী ছাত্রী তা প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ওমর ফারুক পালিয়ে যান।
‎
‎ভূক্তভোগীর মামা হারুনুর রশিদ জানান, ঘটনার সময় ভিকটিমের নানি বাড়ির পাশে একটি জলাশয়ে মাছ ধরছিলেন। আর পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকার সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটিয়েছেন। পরে ঘটনাটি জানাজানি হলেই অভিযুক্ত ব্যক্তি গাঁ ঢাকা দেন।
‎
‎রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা ধর্ষণচেষ্টার মামলা করেছেন। দুপুরে ঘটনা ঘটলেও দিনভর দেন দরবার চালিয়ে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে ভুক্তভোগীর পরিবার থানায় আসায় বিলম্বিত হয়েছে। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। এঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: অপরাধধর্ষণচেষ্টার অভিযোগপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকার নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে এআই কর্মশালা
  • কাপাসিয়ায় জমিজমা বিরোধের জেরে শিশুকে মারধর ও গৃহবধূকে কুপিয়ে জখম
  • বিলাইছড়িতে প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা
  • বাকেরগঞ্জের হালিম হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম