Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ pm ২৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ জালাল হোসেন, ক্রাইম রিপোর্টার, গোদাগাড়ী:

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)’ পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ২৭ জুন ২০২৬ খ্রি. শনিবার থেকে রাজশাহী জেলায় অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাঠ পর্যায়ের পরীক্ষা।

১ম দিনের নির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীদের শারীরিক মাপ (উচ্চতা, ওজন ও বুকের মাপ) এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ সকাল হতে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থী বাছাইয়ের এই কার্যক্রম শুরু হয়। রাজশাহী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ নিচ্ছিদ্র নিরাপত্তা ও স্বচ্ছতার সাথে প্রতিটি প্রার্থীর তথ্য যাচাই করা হয়। প্রথম দিনের এই কার্যক্রমে শত শত চাকুরীপ্রার্থী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, বাংলাদেশ পুলিশের এই নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ তদবিরের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো দালাল বা প্রতারক চক্র চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া, আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান এবং সংক্রামক ব্যাধি ও মাদকাসক্ত ব্যক্তি এই নিয়োগ পরীক্ষায় অযোগ্য বিবেচিত হবেন।

এসময় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মা-বাবাকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা
  • পাখিরা চেয়েছিল নিরাপদ আশ্রয়, মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়!
  • রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • সমঝোতা লঙ্ঘন করলে ‘দ্রুত ও চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  • রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম