Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহের মুক্তাগাছায় ইমামের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ২৭, জুন ২০২৬
in Lead News, অপরাধ
A A
0
ইমাম মো. আব্দুল্লাহ

ইমাম মো. আব্দুল্লাহ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই পৈশাচিক ঘটনার শিকার কিশোরী বর্তমানে প্রায় ৭ মাসের (২৭ সপ্তাহ) অন্তঃসত্ত্বা।

গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ মুক্তাগাছা উপজেলার ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা। এর আগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল্লাহ ভুক্তভোগী কিশোরীর ফুফাতো ভাইয়ের সহপাঠী হওয়ার সুবাদে তাদের বাড়িতে লজিং থাকতেন। এর পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। কিশোরীর বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করায় সে গ্রামের বাড়িতে বৃদ্ধা দাদির সঙ্গে বসবাস করত।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২২ নভেম্বর রাতে পড়াশোনার সময় কিশোরীর কক্ষে একা পেয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করেন আব্দুল্লাহ। পরবর্তীতে এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে ভয় ও সামাজিক লোকলজ্জার কারণে দীর্ঘদিন বিষয়টি নিজের বুকেই চেপে রাখে ওই কিশোরী।

কয়েক মাস অতিবাহিত হওয়ার পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তার দাদির মনে সন্দেহের উদ্রেক হয়। পরবর্তীতে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি ও পরীক্ষা-নিরীক্ষা করানো হলে জানা যায়, সে প্রায় ২৭ সপ্তাহের (সাত মাস) অন্তঃসত্ত্বা। চিকিৎসকের রিপোর্টের পর পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনার বিবরণ দেয় এবং লজিং শিক্ষক আব্দুল্লাহর নাম প্রকাশ করে কিশোরী। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হলে ভুক্তভোগীর বাবা ঢাকা থেকে এসে থানায় মামলা দায়ের করেন।

বুকফাটা আর্তনাদ নিয়ে ভুক্তভোগী মাদরাসা ছাত্রী জানায়: “লোকলজ্জা আর জানমালের ভয়ে এতদিন কাউকে কিছু বলতে পারিনি। এখন আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি আমার গর্ভের সন্তানের সামাজিক স্বীকৃতি চাই এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার চাই।”

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালানো হয়। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় খেরুয়াজানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিখুঁতভাবে যাচাই এবং আইনি আলামত শক্তিশালী করতে ভুক্তভোগী ও অভিযুক্তের ‘ডিএনএ (DNA) টেস্ট’ করানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে।

Tags: অপরাধপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এবার বাঘ আর সিংহ নামবে, নতুন জালেমরা শিলং ও লন্ডনে পালিয়ে যাবে: রাশেদ প্রধান
  • তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যম যা বলছে
  • ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম
  • একই দিনে বাবা-ছেলের জন্মদিন
  • হিটস্ট্রোকের আগে শরীর কীভাবে সতর্ক করে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম