জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২৬ হাজার ৯৬১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
বৃহস্পতিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের সম্মেলন কক্ষে, ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে এডভোকেসী সভায় এই ঘোষণা দেওয়া হয়।
এডভোকেসী সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে, বক্তব্য দেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিক জামিল অপু, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিনুর রহমান সহ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, মেডিক্যাল টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল।
সভায় আগামী ২৮ জুন রবিবার সারা দেশের ন্যায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ২৬ হাজার ৯৬১ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কথা বলা হয়। এই দিন প্রতিটি এলাকার মসজিদে ও পুরো উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে অবহিত করারও কথা বলা হয়।

