Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জ সীমান্তে শিশুসহ ৭ নারী পুশইন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ২৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ সাত নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুশইনের শিকার নারীরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য,ভোরে এক শিশু ও ছয় নারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পরিচয় জানতে চান। এ সময় তারা জানান,ভারতে প্রবেশের পর একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক ছিলেন। পরে বৃহস্পতিবার ভোরে তাদের চোখ বেঁধে সীমান্ত এলাকায় এনে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয় যুবক জহির আহমেদ বলেন,“আমি তাদের আটক করে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানাকে বিষয়টি জানাই। তবে থানা থেকে কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে বলা হয়। পরে ইউপি সদস্য এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।”

আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন,বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার আগেই স্থানীয়রা ওই নারীদের ছেড়ে দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান,ভোরে এক শিশুসহ সাত নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইউপি সদস্যের মাধ্যমে পুলিশ খবর পায়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে,সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় দুপুর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: সীমান্ত দিয়ে এক শিশুসহ সাত নারীকে বাংলাদেশে ‘পুশইন’
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ
  • জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী
  • কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান 
  • মুসলিম ফুটবলারদের সম্মান জানিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে অ্যালকোহল ব্র্যান্ডিং বাদ দিচ্ছে ফিফা
  • ববি কর্মকর্তার ভুয়া পিএইচডির সংবাদ প্রকাশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম