Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২১ pm ২৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নেপালের ফুটবল প্রশাসনের ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ আরোপ করেছে। ফুটবল ফেডারেশনের কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে দেশটির জাতীয় দল ও ক্লাবগুলো।

ফিফা জানিয়েছে, তাদের কাউন্সিল ব্যুরোর সর্বশেষ বৈঠকে নেপালের ফুটবল পরিচালনা কাঠামো নিয়ে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার মতে, ফুটবল ফেডারেশনের স্বাধীন কার্যক্রমে তৃতীয় পক্ষের প্রভাব ফিফার নীতিমালার পরিপন্থী।

এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে নেপালের জাতীয় দল এবং ক্লাবগুলো ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প, আর্থিক সহায়তা, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রম থেকেও বঞ্চিত হবে দেশটির ফুটবল সংশ্লিষ্টরা।

নেপালের ফুটবলে প্রশাসনিক সংকট নতুন নয়। সাম্প্রতিক সময়ে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ ও ফুটবল ফেডারেশনের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। নির্বাচন আয়োজন ও নেতৃত্ব কাঠামো নিয়ে মতবিরোধের কারণে ফেডারেশনের কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।

বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নতুন নেতৃত্ব নির্ধারণে অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে দেশটির ফুটবল প্রশাসনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফিফা স্পষ্ট জানিয়েছে, ফুটবল ফেডারেশনে স্বচ্ছ ও স্বাধীন প্রশাসনিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট।

Tags: নেপালফিফাফুটবলফেডারেশনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রিকশা থেকে প্রাডোতে উঠে কেউ কেউ জুলাই চেতনার ব্যবসা করছেন
  • জামালপুরে ১১ বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল
  • হামের প্রকোপে কাঁপছে দেশ: ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
  • শুক্রবার বেইজিংয়ে তারেক রহমান শি জিনপিং বৈঠক
  • জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম