Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়নে সমন্বয় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪২ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রামে ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম-এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম শহরের জামান ইন হোটেল অ্যান্ড সুইটস-এ উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার দীপু রায়, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী প্রমুখ।

ফ্রেন্ডশিপ-এর একটিভ প্রকল্পের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার লাবিবুল ইসলাম। দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাণ্ড তুলে ধরেন আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফুল ইসলাম মল্লিক।অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় দুর্বল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা দুর্বল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সামাজিক বৈষম্য হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়, যাতে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।

Tags: উপজেলা নির্বাহী অফিসারকুড়িগ্রামসমাজসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাজিরায় চাঁদাবাজির অভিযোগ ,কারাগারে বাবা-ছেলে
  • মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন প্রস্তুতি সভা
  • সাংবাদিকদের নিয়ে মন্তব্য, যুবদল নেতা সালামের বিরুদ্ধে নিন্দার ঝড়
  • বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী
  • নবীনগরে গ্রেপ্তার সন্ত্রাসী টাইগার সোহেল, এলাকায় স্বস্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম