Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় জামাই- শ্বশুরের  লড়াই

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0
রিজওয়ান, নওগাঁ:
সম্প্রতি নওগাঁয় বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনকে আটকে রেখে নির্যাতনের এক চাঞ্চল্যকর  খবর পাওয়া যায়। উল্লেখ্য যে, বিয়ের সময় খরচ হওয়া টাকা ফেরতের দাবিতে জামাই ও শ্বশুরবাড়ির লোকজনকে আটকে রেখে মারধর করা হয় এই মর্মে   এ ঘটনায় ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সূত্র মতে জানা যায়, প্রায় চার বছর আগে ভুক্তভোগী সুলতান মাহমুদের সাথে আরিফার বিয়ে হয় নওগাঁর বলিহার ইউনিয়নের গাজীপুর গ্রামে।গত কোরবানির ঈদে সুলতান মাহমুদের স্ত্রী আরিফার পিতার বাড়িতে বেড়াতে আসেন। এরপর গত ২১ জুন সকালে সুলতান মাহমুদের বাবা এবং মামা তাকে নিতে শ্বশুরবাড়িতে যান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুলতান মাহমুদের বাবা মোশারফ ও মামা কামাল হোসেন সেখানে পৌঁছালে আরিফার পরিবারের লোকজন মো: আশরাফুল, (শ্বশুর) তাদের আটকে দেয়। তারা বিয়ের সময় ৩ লাখ খরচের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সুলতানের বাবা ও মামাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করেন।
সুলতান মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাক্ষী মো. আলমগীর ও মো. আব্বাস আলীকে বিষয়টি অবগত করেন। পরে পরিবারের সাথে পরামর্শ করে আইনি সহায়তার জন্য থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন সুলতান। আটক সুলতানের মামা বুদ্ধি  খাটিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে এলেও ভুক্তভোগী মো. সুলতান মাহমুদ বলেন, “আমার বাবা ও মামাকে অন্যায়ভাবে আটকে রেখে মারধর করা হয়েছে,এবং  এখনো তারা আমার বাবা কে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, অভিযোগটি হাতে পেয়ে ভীমপুর তদন্ত কেন্দ্রে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করা হবে ব’লে ও জানিয়েছেন।
Tags: নওগাঁনওগাঁ সদরনির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন প্রস্তুতি সভা
  • সাংবাদিকদের নিয়ে মন্তব্য, যুবদল নেতা সালামের বিরুদ্ধে নিন্দার ঝড়
  • বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী
  • নবীনগরে গ্রেপ্তার সন্ত্রাসী টাইগার সোহেল, এলাকায় স্বস্তি
  • বিএসএফের পুশব্যাক, দিনাজপুরে আটক ৪ বাংলাদেশি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম