Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় আইনশৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০১ pm ২২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসন, মাদক ও অপরাধ দমন,অবৈধ দখল উচ্ছেদ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন,কুলাউড়া শহরের যানজট নিয়ন্ত্রণ ও সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন,একটি পরিচ্ছন্ন,শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভায় কুলাউড়া শহরের যানজট,সড়কের পাশে অবৈধ পার্কিং,চুরি-ছিনতাই,মাদক ব্যবসা, স্কুল ফিডিং কার্যক্রম, হিজড়া সম্প্রদায়ের নামে চাঁদাবাজি,থানায় বিচারাধীন মামলার অগ্রগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সভায় জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি,চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ,প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান,সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম,কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন,ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নুর আহমদ চৌধুরী বুলবুল এবং প্রভাষক তাহমিনা সুলতানা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন;উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা আক্তার জেরিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিবাস চন্দ্র পাল,কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালালসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ অস্ট্রিয়ার মুখোমুখি আর্জেন্টিনা
  • রাজধানীতে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল মিরপুর
  • রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া
  • সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • কুড়িগ্রামে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম