Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৫ pm ২২, জুন ২০২৬
in Lead News, অপরাধ
A A
0
অভিযুক্ত ছেলে রাকিবুর করিম

অভিযুক্ত ছেলে রাকিবুর করিম

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীতে ছেলের লাঠির আঘাতে রেজাউল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) সকাল ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাকিবুর করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক কলহের জেরে বাবার সঙ্গে বিরোধের একপর্যায়ে তার লাঠির আঘাতে রেজাউলের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে প্রায়ই তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। সোমবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবুর তার মায়ের পক্ষ নেন। এ সময় উত্তেজিত হয়ে তিনি বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। আঘাতে রেজাউল গুরুতর আহত ও রক্তাক্ত হন।

ঘটনার পর রাকিবুর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা দ্রুত রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। তবে ছেলের লাঠির আঘাতেই বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাকিবুর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tags: অপরাধপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরের বদরগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া
  • সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
  • কুড়িগ্রামে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • ভাইরাল ভিডিওর পর পাগয্যাছড়ি স্কুলে নতুন প্রশ্ন: নিয়মমাফিক চলছে কি পাঠদান?
  • কুলাউড়ায় আইনশৃঙ্খলা জোরদারে একাধিক সিদ্ধান্ত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম