Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ২১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

লালম‌নিরহাট প্রতি‌নি‌ধি:

​আজ লালমনিরহাটের তিস্তা ও রত্নাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অ‌ভি‌যো‌গে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

অভিযান প‌রিচালনা ক‌রেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ২নং স্পার ড্যাম সংলগ্ন এলাকা তিস্তা নদীর একদম তীরবর্তী । ইতোমধ্যে নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় স্থানীয় এলাকাবাসী মেম্বারের তত্ত্বাবধানে নদী ভাঙন ও পানি প্রবেশ রোধে তিস্তা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ক‌রে, বালু ফেলে রাস্তা উঁচু করার চেষ্টা করছিলেন।

একটি অভিযোগের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটদ্বয় সরেজমিনে পরিদর্শন করেন এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ভয়াবহতা সম্পর্কে তাদের কঠোরভাবে সতর্ক করেন।

সেই সাথে টেকসই সমাধানের লক্ষ্যে উক্ত রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ইউপি মেম্বারকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আনুষ্ঠানিক আবেদন করার নির্দেশনা দেন।

উপজেলার মোগলহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রত্নাই নদী সংলগ্ন বালু উত্তোলনের স্পটে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনে জড়িতরা ড্রেজিং মেশিন ভাসিয়ে দিয়ে নদীর অপর পাড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজিং মেশিন জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ঘটনাস্থলেই বিনষ্ট ও ধ্বংস করা হয়।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, পরিবেশ ও নদী রক্ষায় এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার
  • শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অজগর উদ্ধার
  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম