Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব বাবা দিবস আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ২১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সংসারে প্রতিটি সন্তানের কাছে বাবা যেন এক বটবৃক্ষ—যার ছায়ায় নিরাপত্তা, নির্ভরতা আর ভালোবাসার আশ্রয় মেলে। শাসন আর স্নেহের মিশেলে গড়া এই সম্পর্ক ভাষা ও সংস্কৃতি ভেদে ভিন্ন হলেও বাবার প্রতি সন্তানের ভালোবাসা সর্বজনীন ও চিরন্তন।

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’। সেই ধারাবাহিকতায় রোববার (২১ জুন) নানা আয়োজন ও ভালোবাসার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে বিভিন্ন দেশে।

অনেকেই এই দিনে বাবার সঙ্গে সময় কাটানো, উপহার দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ প্রকাশের মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলেন। তবে এই দিবসের সূচনা ও ইতিহাস অনেকের কাছেই অজানা।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়। পরবর্তীতে দিবসটিকে জনপ্রিয় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সনোরা স্মার্ট ডড।

মা দিবসের মতো বাবাদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত—এই ভাবনা থেকেই তিনি ১৯১০ সালের ১৯ জুন প্রথমবার বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেন। তার এই প্রচেষ্টা ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তীতে ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘ফাদার্স ডে’ হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে বিশ্বের অনেক দেশেই দিনটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে।

সন্তানের জীবনে বাবা শুধু একজন অভিভাবক নন, বরং সংগ্রাম, ত্যাগ ও ভালোবাসার প্রতীক। এই বিশেষ দিনে বাবাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে দিনটি হয়ে ওঠে আরও অর্থবহ।

Tags: দিবসবাবাবিশ্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার
  • শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অজগর উদ্ধার
  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম