Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযানে হামলা, আসামী ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ২১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে অভিযানকারিরা। এ সময় আটক করা আসামীকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা।

শনিবার (২০ জুন) বিকালে উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযানে দুই জন আসামি কে গ্রেফতার করা হয়।

জানাযায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আশীষ চন্দ্র শীল (২৬) কে গাজাসহ গ্রেপ্তার করে। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামের আনন্দ চন্দ্র শীলের ছেলে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে দৌলতদিয়া পুড়াভিটার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদক সহ গ্রেফতার করে হ্যান্ডকাপ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় হ্যান্ডকাপ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে প্রত্যকক্ষদর্শীরা জানিয়েছেন।

গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর হাসান খান বলেন, পুড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন আসামি কে মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । একজন আসামি কে ভ্রম্যমান আদালত পরিচলনা করে সাজা দেই। অপর আসামি ফয়সাল কে নগদ টাকা ও মাদক সহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাপ দেওয়ার পর পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সাল কে ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অজগর উদ্ধার
  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন-ওয়াহিদ এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম