Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের নতুন সংগঠনের যাত্রা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৩ pm ২১, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকদের অধিকার, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে পৌর শহরের আজাদ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঘোড়াঘাট পৌর শাখার আহ্বায়ক মো. সবুজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আব্দুস সাত্তার মিলন।

বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ কৌশিক মণ্ডল, নূর মোহাম্মদ, আমিরুল, জাহিদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার মিলন বলেন, “ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিকরা জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সংগঠিত হওয়ার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “এই সংগঠন শ্রমিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর আগে ফিতা কেটে সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সংগঠনের সফলতা ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ক্যাপশন: ঘোড়াঘাটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার শ্রমিক ঐক্য ও উন্নয়ন সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন-ওয়াহিদ এমপি
  • জনকণ্ঠকে ৭২ ঘণ্টার চূড়ান্ত আল্টিমেটাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম