Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় চা দিবসে সম্মাননা পেল শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

 

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ চা বাগান,প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে শনিবার শ্রীমঙ্গলের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত ৬ষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

উৎপাদন বৃদ্ধি,গুণগত মান উন্নয়ন,উদ্ভাবনী বিপণন,শ্রমিক কল্যাণ এবং পুষ্টিসমৃদ্ধ চা উৎপাদনে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন,চা শুধু একটি পানীয় নয়,এটি দেশের ইতিহাস, অর্থনীতি এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। চা শিল্পকে আরও আধুনিক,টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চা শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রমই এ শিল্পের ভিত্তি। তাদের ন্যায্য মজুরি,উন্নত আবাসন, শিক্ষা,স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের চা পর্যটন গড়ে তোলার সম্ভাবনার কথা তুলে ধরে ‘শ্রীমঙ্গল পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাব দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন,চা শিল্পের টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ খাতের অগ্রগতির জন্য শ্রমিক, মালিক,ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান,বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ মাইনুদ্দীন হাসান,টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং ব্রড লিফ টি ফ্যাক্টরি মালিক সমিতির সভাপতি নিয়াজ আলী চিশতি।

এবার একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান হিসেবে নির্বাচিত হয়েছে শ্রী গোবিন্দপুর চা বাগান। সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন চা উৎপাদনকারী বাগানের স্বীকৃতি পেয়েছে মধুপুর চা বাগান। শ্রেষ্ঠ চা রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হয়েছে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের মো. মতিয়ার রহমান। শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান।

চা পণ্যের উদ্ভাবনী বাজারজাতকরণ এবং পুষ্টিসমৃদ্ধ ও মানসম্পন্ন চা মিশ্রণ বাজারজাতকরণে অবদানের জন্য দুটি পৃথক ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার অর্জন করেছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড।

এ ছাড়া শ্রমিক-সংক্রান্ত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী হিসেবে সম্মাননা পেয়েছেন নেপুচা চা বাগানের জেসমিন ওরাওঁ। জাতীয় চা দিবসের বিশেষ পুরস্কার হিসেবে শ্রেষ্ঠ ব্রড লিফ চা কারখানা নির্বাচিত হয়েছে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার সৃষ্টি টি লিমিটেড।

অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চা উৎপাদন,বিপণন ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক
  • দর্শনা সীমান্তে স্বর্ণ চোরাকারবারি গডফাদার এখনও ধরা ছোঁয়ার বাইরে
  • ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিকে গুলির প্রতিবাদ বিক্ষোভ
  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন-ওয়াহিদ এমপি
  • জনকণ্ঠকে ৭২ ঘণ্টার চূড়ান্ত আল্টিমেটাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম