Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদকের বিরুদ্ধে নরসিংদীর শিলমান্দীতে র‍্যালি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ২০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, মাদকবিরোধী সচেতন জনতা ও তরুণ সমাজের অংশগ্রহণে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব খান (এমএসসি)।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যারা মাদক নির্মূলে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। একইসঙ্গে মাদকবিরোধী কর্মকাণ্ডের কারণে সংগঠনের নেতা সোহরাব খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, মাদকবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শাহীন নামের এক কথিত মাদক কারবারি সোহরাব খানের ওপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সোহরাব খান নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করলেও এখনো কোনো সুরাহা পাননি বলে জানান তিনি।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিপুলসংখ্যক তরুণ র‍্যালিতে অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা উপভোগ করতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
  • প্রশংসায় ভাসছে নতুন সিনেমা ‘ককটেল ২’
  • আর্জেন্টিনার বন্ধুরা হালকা মুতু করে ঘুমিয়ে গেছে
  • সাংবাদিককে টার্গেট করে সাইবার হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ
  • সিরাজদিখানে রোটারি ক্লাব অব আনন্দধারা ঢাকার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম