Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনজীরকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৫ pm ২০, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর মোহাম্মদপুর এলাকার অপরাধ চক্র দমন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। তিনি দাবি করেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক দ্রুত গতিতে কাজ করছে, যা ইতিমধ্যেই সবার কাছে দৃশ্যমান হয়েছে।

মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার সব অপরাধীদের নির্মূল করা হবে।’

তিনি আরও উল্লেখ করেন, এক সময় মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকারের অধীনে পুলিশ সেই গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করছেন যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃতও করা হচ্ছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছিল বলেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব আইনি কাগজপত্র ইতিমধ্যেই দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া দ্রুত শেষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; ওটা একটা মাফিয়া দল।’ দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে তাদের যেকোনো ধরনের উসকানিমূলক বা বেআইনি কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: সাবেক আইজিপি বেনজীর আহমেদস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
  • পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে আর্থিক সুবিধা
  • মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’
  • নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
  • প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম