Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪১ pm ২০, জুন ২০২৬
in Semi Lead News, আইন ও আদালত
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে ইউনিয়নের বাগজুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লোকমান আলী ওই ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা মো. রমজান আলীর ছেলে।

পুলিশ জানায়,ঢাকার একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে কুলাউড়া থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার পর তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়,তার বিরুদ্ধে ঢাকার আদালতে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে লোকমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (২০ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রের দাবি,৫ আগস্টের আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এলাকায় প্রভাব বিস্তার করতেন লোকমান আলী। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী জানান।

Tags: আওয়ামী লীগপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট
  • পেনশনভোগীদের জন্য বড় সুখবর, বাড়ছে আর্থিক সুবিধা
  • মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’
  • নবগঠিত সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
  • প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম